নিজস্ব প্রতিবেদক
ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে তার সহ-অভিনেত্রী ইফফাত আরা তিথির নাম।
নেপাল থেকে সম্প্রতি দেশে ফিরে এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। ইকরার মৃত্যুর পর তাকে নিয়ে ওঠা নানা অভিযোগ ও গুঞ্জনকে সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।
নেপাল থেকে ফিরতে দেরি হওয়া প্রসঙ্গে তিথি জানান, ঘটনার দিন তারা টিকিট পাওয়ার আপ্রাণ চেষ্টা করেছিলেন।
তিনি বলেন, ‘ঘটনার দিন আমরা টিকিট খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না। অনেকে বলছেন নেপাল থেকে আসতে সময় লাগে, আসলে সময় বেশি লাগে না কিন্তু টিকিট তো পেতে হয়। আমরা চেষ্টা করেছিলাম যেন অন্তত আলভী আগে ফিরতে পারেন কিন্তু সম্ভব হয়নি। পরের দিন প্রথম যে ফ্লাইটের টিকিট পাওয়া গেছে, তাতেই আমরা সবাই ফিরেছি।’
তিনি আরও বলেন, ‘আমি তো কোনো অপরাধ করিনি, কাউকে গিয়ে মেরে ফেলিনি। একটা মানুষ নিজে থেকে আত্মহত্যা করেছে। তার হয়তো অনেক কষ্ট বা দুঃখ ছিল যা সে সহ্য করতে পারছিল না। কিন্তু আমি তাকে মারতে যাইনি। মানুষ বলছে আমি তাকে বিয়ে করেছি বা আমি প্রেগনেন্ট এসবের কোনোটিই সত্য নয়।’
বাসা ভাড়া থেকে শুরু করে জীবনযাপনের খরচ নিয়ে ওঠা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অনেকে বলছেন আমার বাসা ভাড়া আলভী দিত। অথচ আমি নিজের কষ্টের টাকায় বাসা ভাড়া দেই, বাজার করি। আমার বাসায় মা ও নানি থাকেন। এই প্রফেশনই আমার একমাত্র আয়ের উৎস। অথচ এখন আমার রুটি-রুজিতে হাত পড়েছে।’
ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শঙ্কা প্রকাশ করে এই অভিনেত্রী আরও বলেন, ‘ক্যারিয়ারে কী হবে জানি না। বিপদের সময় খুব কম মানুষকে পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখেছি। অনেকে হয়তো ফেঁসে যাওয়ার ভয়ে দূরে আছেন, কেউ আবার আড়াল থেকে সমর্থন দিচ্ছেন। তবে আমি বিশ্বাস করি, সত্য একদিন সামনে আসবেই।’