নিজস্ব প্রতিবেদক
পারমাণবিক আলোচনা ব্যর্থ হওয়ার জেরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ এখন রণক্ষেত্রে রূপ নিয়েছে। বুধবার (০৪ মার্চ) মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক শক্তিকেন্দ্র-কাতারের আল-উদেইদ বিমানঘাঁটিতে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই ভয়াবহ হামলার খবর নিশ্চিত করেছে।
গত শনিবার ইরান ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর এটিই ওয়াশিংটনের বিরুদ্ধে তেহরানের সবচেয়ে বড় এবং সরাসরি সামরিক পদক্ষেপ। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক জরুরি বিবৃতিতে জানায়, ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রের মধ্যে একটিকে মাঝ আকাশেই ভূপাতিত করা সম্ভব হলেও অপরটি সরাসরি আল-উদেইদ ঘাঁটির অভ্যন্তরে আঘাত হানে।
ঘাঁটির ভেতরে বড় ধরনের বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেলেও নিহতের সুনির্দিষ্ট সংখ্যা এখন পর্যন্ত জানায়নি কাতার কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এই ঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনার স্থায়ী উপস্থিতি রয়েছে, যা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত।