মধ্যপ্রাচ্য থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, ৯ হাজার মার্কিনীর তথ্য মিলেছে

আপলোড সময় : ০৪-০৩-২০২৬ ০১:৩৬:৫৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৪-০৩-২০২৬ ০১:৩৬:৫৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইসলামী প্রজাতন্ত্র ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে নিবৃত্ত করতে গত শনিবার থেকে যৌথ সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এর জবাবে ইসরায়েলের ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতেও হামলা অব্যাহত রেখেছে তেহরান। এই পরিস্থিতিতে অঞ্চলটি থেকে ৯ হাজার মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে।

গত্যকাল মঙ্গলবার (৩ মার্চ) এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

তিনি দুবাইয়ে মার্কিন কনস্যুলেটের পাশের ড্রোন হামলার প্রসঙ্গ উল্লেখ করে জানান, সেখানে অবস্থানরত সব মার্কিন কর্মীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা সবাই নিরাপদে আছেন।

রুবিও আরও বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে প্রায় ১ হাজার ৬০০ মার্কিন নাগরিক অঞ্চলটি ত্যাগের জন্য সহায়তা চেয়েছেন।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153