নিজস্ব প্রতিবেদক
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপার জানিয়েছে, ইরানে হামলায় প্রায় ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরী এবং কয়েকটি বোমারু বিমান অংশ নিচ্ছে।
তিনি বলেন, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে এবং এটি কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-এর সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি। তার ভাষ্য, লক্ষ্যবস্তুগুলো ধ্বংসের দিকে মনোযোগ দেওয়া হচ্ছে—যেগুলো থেকে হামলার আশঙ্কা রয়েছে। তিনি দাবি করেন, ইরানের নৌবাহিনীর কার্যক্ষমতা কমিয়ে আনা হচ্ছে এবং তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও ধ্বংস করা হয়েছে।
কুপার আরও জানান, ১৭টি ইরানি জাহাজ ধ্বংসের দাবি করা হয়েছে এবং সমুদ্র, আকাশ ও সাইবারস্পেস—সব দিক থেকেই ইরান-এর ওপর অবিরাম অভিযান চলছে।