নারায়ণগঞ্জে জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৯:০৩:৩৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৯:০৩:৩৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় কারাগার থেকে জামিনে বের হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই মো. ইমন (৩৯) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকা থেকে মো. রায়হান ওরফে ডিপজল (২৮) ও মো. সেতু (১৯) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রায়হান ওরফে ডিপজল পশ্চিম মাসদাইর এলাকার মো. শাহজাদ ওরফে শাহাদাতের ছেলে। অপরদিকে সেতু দেওভোগ পশ্চিমনগর এলাকার মো. বকুলের ছেলে। ডিপজলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার (উপ-পরিচালক) এসপি মো. আব্দুর রশিদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২৩ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। দীর্ঘদিন কারাভোগের পর ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

পরিবারের অভিযোগ, বাড়ি ফেরার কিছুক্ষণ পর ফেরদৌস নামের এক ব্যক্তি মুঠোফোনে তাকে শহরের গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাসায় ডেকে নেন। সেখানে ফেরদৌস তাকে সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ অন্যদের হাতে তুলে দেন। তারা ধারালো অস্ত্র দিয়ে ইমনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153