নিজস্ব প্রতিবেদক
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গত শনিবার ইসরায়েলের হামলায় নিহত হন। ব্রিটিশ দৈনিক ফাইনান্সিয়াল টাইমস পত্রিকাটি বর্তমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে জানায়, এ অভিযানে বহু বছরের গোপন নজরদারি, মানবসূত্রের তথ্য এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাল্লার বাইরে থেকে নিক্ষেপ করা নির্ভুল ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এরপরই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো একযোগে হামলা চালাচ্ছে ইরান। এর অংশ হিসেবে বাহরাইনেও চলছে হামলা।
এখন পর্যন্ত ইরানের ছোড়া ৭৩টি মিসাইল এবং ৯১টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে বাহরাইনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। খবর আল-জাজিরা
অপরদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। মঙ্গলবার (৩ মার্চ) ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পরিসংখ্যানের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মঙ্গলবার সরকাল পর্যন্ত ৭৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ।
তবে ইরানে চলমান সংঘাতে হতাহতের বিষয়ে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটির দেওয়া তথ্য স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।