যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা, আলোচনায় ফেরার আহ্বান চীনের

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৪:১৬:৩৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৪:১৬:৩৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে তেহরানের পারমাণবিক ইস্যুতে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে বেইজিং। খবর আল জাজিরার।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চলমান আলোচনার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির পরিপন্থী।


তিনি বলেন, ‘ইরানের পারমাণবিক ইস্যুটি শেষ পর্যন্ত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথেই ফিরে আসা উচিত।’ 

মাও নিং আরও জানান, বেইজিং ইরানের শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের ‘বৈধ অধিকার’-কে সম্মান করে। 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153