তুরস্ক থেকে পাঠানো রমজানের সহায়তা পেলো এতিম শিক্ষার্থীরা

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ০৪:০৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ০৪:০৭:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজান মাসে সহমর্মিতা ও সংহতির নিদর্শন হিসেবে তুরস্ক সরকার নরসিংদীর রায়পুরায় এতিম শিক্ষার্থীদের মধ্যে রমজানের খাদ্য সহায়তা বিতরণ করেছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সেরাজনগর উম্মুলকুরা মাদরাসা মাঠে আয়োজিত এক বিতরণ কর্মসূচিতে মোট ২০০ জন এতিম শিক্ষার্থীর মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রমজানের খাদ্য প্যাকেজে ছিল চাল, তেল, ডাল, চিনি, ছোলা, আটা, খেজুর ও বিস্কুট—যা রোজার পুরো মাসজুড়ে শিক্ষার্থীদের পুষ্টিকর খাবার নিশ্চিত করবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা টিআইকার ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর আব্দুলকাদির বায়রাম। তিনি বলেন, এই উদ্যোগ বাংলাদেশের মানুষের প্রতি তুর্কি জনগণের আন্তরিক বন্ধুত্ব ও শুভেচ্ছার বহিঃপ্রকাশ।

এ উদ্যোগ বাস্তবায়ন করে অরফান লাভ ফাউন্ডেশন। এতিম শিক্ষার্থীদের পক্ষে অরফান স্পন্সরশিপ প্রধান আমিনুল ইহসান ইসলাম টিআইকার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে নরসিংদীর স্থানীয়ভাবে উৎপাদিত সবজি উপহার দেন।

এ উদ্যোগে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মাঝে আনন্দ, আশা ও কৃতজ্ঞতার অনুভূতি সৃষ্টি হয়েছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153