ইরানের ড্রোন হামলায় অ্যামাজনের একাধিক ডাটা সেন্টার অকার্যকর

আপলোড সময় : ০৩-০৩-২০২৬ ১২:০০:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৩-২০২৬ ১২:০০:৪১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজনের দুটি ডাটা সেন্টার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডব্লিউএস।

এছাড়া বাহরাইনে তাদের আরেকটি স্থাপনার কাছাকাছি ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিশ্বব্যাপী ডাটা সেন্টার এবং ডিজিটাল সেবা প্রদানকারী এই কোম্পানিটি জানিয়েছে যে, ড্রোনের 'সরাসরি আঘাতে' তাদের 'অবকাঠামোগত ক্ষতি' হয়েছে এবং ভবনের 'বিদ্যুৎ বিঘ্নিত' হয়েছে।

ডাটা সেন্টারগুলো একটি অঞ্চলে ওয়েবসাইট এবং অনলাইন অ্যাপ্লিকেশনের মতো বিস্তৃত ব্যবসা ও ইন্টারনেট পরিষেবার জন্য তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করে। এই ধরনের স্থাপনায় ক্ষয়ক্ষতির প্রভাব গুরুতর হতে পারে।

মধ্যপ্রাচ্যে 'অপ্রত্যাশিত' পরিস্থিতির কারণে, গ্রাহকদেরকে অবিলম্বে তাদের ডাটা ব্যাকআপ করা অথবা মার্কিন যুক্তরাষ্ট্র, এশিয়া, ইউরোপ বা অন্য কোথাও তাদের সিস্টেম স্থানান্তরের আহ্বান জানিয়েছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153