মার্কিন দূতাবাসে ইরানের দফায় দফায় মিসাইল হামলা

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৫:১৯:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৫:১৯:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
কুয়েতের রাজধানীতে অবস্থিত কুয়েতের মার্কিন দূতাবাস ও এর আশেপাশের এলাকায় আগুনের ধোঁয়া উড়তে দেখা গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্স জানায়, ঘটনাস্থলে ফায়ারফাইটার ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে।

ধোঁয়া দেখা যাওয়ার পরপরই সতর্কবার্তা জারি করে দূতাবাস। এক ঘোষণায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যেন দূতাবাসে না যান। একই সঙ্গে আশপাশের বাসিন্দা ও কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিজ নিজ বাসস্থানের সবচেয়ে নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অপ্রয়োজনে বাইরে বের না হতেও বলা হয়েছে।


দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় আরও বলা হয়, সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে এবং অতিরিক্ত হামলার আশঙ্কায় সতর্ক থাকতে হবে।

বিবৃতিতে জানানো হয়েছে, দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিজ নিজ স্থানে আশ্রয় নিয়েছেন।

তাৎক্ষণিকভাবে ধোঁয়ার উৎস বা ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153