ড্রোন হামলার পর সাময়িকভাবে বন্ধ রাস তানুরা শোধনাগার

আপলোড সময় : ০২-০৩-২০২৬ ০৪:৩৪:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৩-২০২৬ ০৪:৩৪:০৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ড্রোন হামলার পর সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত রাস তানুরা তেল শোধনাগার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য জানা গেছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, দাম্মামের কাছে অবস্থিত রাস তানুরা শোধনাগার–এ ড্রোন হামলার জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শোধনাগারটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। 

এর আগে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুটি ড্রোন ভূপাতিত করে। তবে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ তেল স্থাপনায় পড়লে সেখানে আগুন ধরে যায়।

আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানানো হলেও ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল শোধনাগার ও রপ্তানি কেন্দ্র সৌদি আরামকোর রাস তানুরায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153