নিজস্ব প্রতিবেদক
পবিত্র মাহে রজমান উপলক্ষে নোয়াখালীতে ১৫ দিন ব্যাপি জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে স্বল্প মূল্য দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। স্বল্প মূল্য কিনতে পেরে খুশি ক্রেতারা। আজ সোমবার সকাল সাড়ে দশটায় এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ট্রেনিং অফিসার ডাক্তার সুমন ভৌমিক, ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সদর উপজেলার কর্মকর্তা ডাক্তার তাছলিমা ফেরদৌসীসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তামোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, প্রতি কেজি গরুর মাংসের দাম সাতশত টাকা, প্রতি লিটার দুধের দাম ৮০ টাকা এবং প্রতিটি ডিম সাত টাকা দামে বিক্রি করা হচ্ছে। আগামী ১৫ দিন শবে কদর পর্যন্ত এই কর্মসূচি চালু থাকবে বলে তিনি জানান।