জরুরি বৈঠকে বসছে সৌদিসহ ৬ আরব দেশ

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৪:৫০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৪:৫০:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গাল্ফ কোঅপারেশন কাউন্সিলের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীরা আজ জরুরি বৈঠকে বসবেন। বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। একটি উপসাগরীয় সূত্র আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে। 

জিসিসি হলো আরব উপদ্বীপভিত্তিক ছয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট। সদস্য দেশগুলো হলো: সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। 

জরুরি এই বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153