জীবননগরে হামলায় আহত মফিজুরকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১২:১৮:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১২:২২:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
চুয়াডাঙ্গার জীবননগরে হামলায় গুরুতর আহত হাফেজ মাওলানা মফিজুর রহমানকে দেখতে রাজধানীর অরোরা হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রোববার (০১ মার্চ) সকালে চিকিৎসাধীন মফিজুরকে দেখতে যান তিনি।

এ সময় তিনি হাসপাতালের চিকিৎসকদের কাছে মফিজুর রহমানের শারীরিক খোঁজ-খবর নিয়ে উন্নত চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা কর্তব্যরত চিকিৎকদের প্রদান করেন।

পরে ডা. শফিকুর রহমান আহত নেতার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ড. শফিকুল ইসলাম মাসুদ এবং পল্টন থানা জামায়াতের আমীর শাহীন আহমেদ খানসহ দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, চুয়াডাঙ্গার জীবননগরে সংঘটিত এ হামলায় ইউনিয়ন আমীর মফিজুর রহমানের ভাই হাফিজুর রহমান নিহত হন। এছাড়া হামলায় জামায়াতে ইসলামীর একাধিক নেতাকর্মী আহত হন।

ঘটনার প্রতিবাদে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত রবিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153