নির্ধারিত সময়েই জেদ্দা, রিয়াদ ও মাস্কাটের ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ১১:৪৭:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ১১:৪৭:১০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক
ইরান–ইসরায়েল সংঘাতের প্রভাব সত্ত্বেও ইউএস-বাংলা এয়ারলাইন্স ঘোষণা করেছে যে, তাদের ফ্লাইটগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী জেদ্দা, রিয়াদ এবং মাস্কাট-এর উদ্দেশ্যে ছেড়ে যাবে। রোববার (১ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে নিরাপত্তাঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করে দেয় বিভিন্ন এয়ারলাইন্স। এতে ঢাকা বিমানবন্দরসহ সংশ্লিষ্ট বিমানবন্দরগুলোতে যাত্রীরা আটকা পড়েন।

তবে ইউএস-বাংলা জানিয়েছে, তাদের নির্ধারিত ফ্লাইট চালু থাকবে এবং যাত্রীদের চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে চেক–ইন সম্পন্ন করতে অনুরোধ করা হয়েছে।

সংঘাতের কারণে সংযুক্ত আরব আমিরাত ও কাতারের গন্তব্যে ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে যাত্রীদের জানানো হবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন


অফিস :

অফিস :  দৈনিক অন্বেষণ ৩১/১ শরীফ কমপ্লেক্সে ১০ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০।

ইমেইল : dailyanneshonnews@gmail.com

মোবাইল : 01711006153