ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুদ্ধের ময়দান ছেড়ে মেরামতে যাচ্ছে ইউএসএস জেরাল্ড ফোর্ড

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৫:২৩:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৫:২৮:৩০ অপরাহ্ন
যুদ্ধের ময়দান ছেড়ে মেরামতে যাচ্ছে ইউএসএস জেরাল্ড ফোর্ড যুদ্ধের ময়দান ছেড়ে মেরামতে যাচ্ছে ইউএসএস জেরাল্ড ফোর্ড
নিজস্ব প্রতিবেদকঃ
ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে আপাতত অভিযান থেকে সরে গিয়ে মেরামতের উদ্দেশ্যে বন্দরে ফিরছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড।

মার্কিন কর্মকর্তাদের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, জাহাজটির লন্ড্রি অংশে আগুন লাগার ঘটনায় কমপক্ষে দু’জন নাবিক আহত হন। এরপর রণতরীটিকে লোহিত সাগর থেকে গ্রিসের সৌদা বে বন্দরে মেরামতের জন্য নেওয়া হচ্ছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে লোহিত সাগরে যাওয়ার আগে একই বন্দরে যাত্রাবিরতি করেছিল এই যুদ্ধজাহাজ।

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন নৌবাহিনীর মুখপাত্র রণতরীর ক্ষয়ক্ষতি বা এর সঙ্গে থাকা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারগুলোর বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে এক কর্মকর্তা জানিয়েছেন, ফোর্ড স্ট্রাইক গ্রুপের অন্যান্য জাহাজ লোহিত সাগরে তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

পারমাণবিক শক্তিচালিত এই রণতরীর ওজন প্রায় এক লাখ টন এবং এতে চার হাজারের বেশি নাবিক রয়েছেন। আগুন লাগার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নাবিকদের ৩০ ঘণ্টারও বেশি সময় লেগেছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ