ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৫:০৯:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৫:০৯:৪৫ অপরাহ্ন
সিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই সিংড়ায় অগ্নিকান্ডে দুই ভাইয়ের বাড়ি পুড়ে ছাই
মোঃ ইব্রাহিম আলী,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ 
নাটোরের সিংড়ায় আহসান হাবিব ও আশিকুর রহমান নামের দুই ভাইয়ের বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ১০ টায় উপজেলার বৃকয়া গ্রামে এ ঘটনা ঘটে।  এতে ওই দুই ভাইয়ের ক্ষতির পরিমান প্রায় ৮ লাখ টাকা। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, আনুমানিক সকাল ১০ টায় বৃকয়া গ্রামের আহসান হাবিব ও আশিকুর রহমান দুই ভাইয়ের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে বাড়ির টিন সহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় । পরে ফায়ারসার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে বলে অনেকেই ধারনা করছেন। ঈদ আনন্দের  আগে এমন ঘটনায় মর্মাহত  ভুক্তভোগী দুই পরিবার সহ এলাকার সাধারণ মানুষ।

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ