ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ উপনির্বাচন ঘিরে প্রস্তুতি শেষ, ৯ এপ্রিল ভোট

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৪:০৬:২৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৪:০৬:২৮ অপরাহ্ন
বগুড়া-৬ উপনির্বাচন ঘিরে প্রস্তুতি শেষ, ৯ এপ্রিল ভোট বগুড়া-৬ উপনির্বাচন ঘিরে প্রস্তুতি শেষ, ৯ এপ্রিল ভোট

নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়া-৬ আসনে উপনির্বাচন ঘিরে প্রস্তুতির শেষ পর্যায়ে নির্বাচন কমিশন। আসন্ন ৯ এপ্রিলকে সামনে রেখে ভোটকেন্দ্রের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে।

নির্বাচন কমিশন (ইসি) জানায়, বগুড়া সদর উপজেলা ও পৌরসভা এলাকায় মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এর মধ্যে সাধারণ ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন এবং পোস্টাল ব্যালট ভোটার ৩ হাজার ৭৩৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।

এই আসনে মোট ভোটকক্ষ রয়েছে ৮৩৫টি। সদর উপজেলার ইউনিয়ন ও পৌরসভা মিলিয়ে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

নির্বাচনে মূলত ত্রিমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মো. আবিদুর রহমান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), মো. রেজাউল করিম বাদশা (বিএনপি) এবং মো. আল আলিম তালুকদার (বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি)।

উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান এই আসন থেকে জয়ী হন। তবে দুটি আসনে নির্বাচিত হওয়ায় তিনি ঢাকা-১৭ আসন রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দেন। ফলে আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

আগামী ৯ এপ্রিল একই দিনে শেরপুর-৩ আসনেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।

ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইতোমধ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
 


নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ