ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলে লটারি পদ্ধতি বাতিল, যেভাবে হবে শিক্ষার্থী ভর্তি

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৩:২৮:৫৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৩:২৮:৫৮ অপরাহ্ন
স্কুলে লটারি পদ্ধতি বাতিল, যেভাবে হবে শিক্ষার্থী ভর্তি স্কুলে লটারি পদ্ধতি বাতিল, যেভাবে হবে শিক্ষার্থী ভর্তি
নিজস্ব প্রতিবেদকঃ
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত বিদ্যমান লটারি প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি পদ্ধতি বাতিল করেছে সরকার। 

সোমবার (১৬ মার্চ) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই ঐতিহাসিক পরিবর্তনের ঘোষণা দেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত ২০২৭ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। 

মন্ত্রী বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে সব শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেওয়া হবে। তবে এটি কোনো জটিল পরীক্ষা হবে না। আমরা প্রথম শ্রেণির শিক্ষার্থীদের নিউরোসার্জন বানাতে চাইছি না। অত্যন্ত সহজ ও সাধারণ একটি পরীক্ষার মাধ্যমেই শিক্ষার্থীদের ভর্তি করা হবে।"

ভর্তি পরীক্ষা পুনরায় চালু হলে কোচিং বাণিজ্য বা অনৈতিক প্রভাব বাড়বে কি না—এমন প্রশ্নের জবাবে এহছানুল হক মিলন বলেন, "এখানে কোচিংয়ের কোনো সুযোগ থাকবে না। পরীক্ষা হবে সহজ এবং সবকিছু অত্যন্ত স্বচ্ছ ও সাবলীলভাবে পরিচালিত হবে। তাই অভিভাবকদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি মনে করি, কোনো শিক্ষা ব্যবস্থাই লটারি-ভিত্তিক ভর্তির ওপর নির্ভর করা উচিত নয়।"

এর আগে গত রোববার জাতীয় সংসদে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রাথমিক স্তরে লটারি-ভিত্তিক ভর্তি পদ্ধতির তীব্র সমালোচনা করেন। তিনি সতর্ক করে বলেন, এই পদ্ধতি শিক্ষার্থীদের মেধার বিকাশে ক্ষতি করতে পারে এবং ইংরেজি মাধ্যম, সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার মধ্যে বৈষম্য আরও বাড়িয়ে দিতে পারে। মূলত সেই প্রেক্ষাপটেই সরকার লটারি পদ্ধতি বাতিলের এই সিদ্ধান্ত নিল।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ