ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের আগেই ইরান থেকে ফিরছেন ২০০ বাংলাদেশি

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৩:০১:৫১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৩:০১:৫১ অপরাহ্ন
ঈদের আগেই ইরান থেকে ফিরছেন ২০০ বাংলাদেশি ঈদের আগেই ইরান থেকে ফিরছেন ২০০ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী প্রজাতন্ত্র ইরানে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন ঈদের আগে প্রথম ধাপে প্রায় ২০০ জনকে দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন, ১৯ মার্চ আজারবাইজানের রাজধানী বাকু হয়ে বিশেষ ফ্লাইটে এসব বাংলাদেশিকে ঢাকায় আনা হবে। এই প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে তাদের প্রথমে সড়কপথে ইরান থেকে ইরাক সীমান্ত পেরিয়ে আজারবাইজানে নেওয়া হবে, এরপর বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে।

এ প্রক্রিয়া তদারকির জন্য তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হককে আজারবাইজানে পাঠানো হচ্ছে। তিনি জানিয়েছেন, যারা দেশে ফিরতে আগ্রহী, তাদের নিরাপদে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকেই ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, দূতাবাসের কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে প্রায় ৩০০ জনের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এই প্রত্যাবাসন দুই ধাপে সম্পন্ন করা হবে।

প্রথম ধাপে ১৯ মার্চ প্রায় ২০০ জনকে আনা হলেও এ দফায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার অন্তর্ভুক্ত থাকছেন না। পরবর্তী ধাপে বাকি ব্যক্তিদের ফেরানো হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুদ্ধ পরিস্থিতির কারণে চলতি মাসের শুরুতে আজারবাইজানে ইরানের দূতাবাসের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে পুরো প্রক্রিয়াটি সমন্বয়ের জন্য তুরস্কে বাংলাদেশ দূতাবাস আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রাখছে। পাশাপাশি ভিসা ও অন্যান্য আনুষ্ঠানিকতা সহজ করতে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনও কাজ করছে।

দিল্লিতে আজারবাইজান দূতাবাসে দুই ধাপে ২০২ ও ৭২ জনের জন্য অন-অ্যারাইভাল ভিসার আবেদন করা হয়, যা ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। সব মিলিয়ে ২৭৪ জনের জন্য এই সুবিধা নিশ্চিত হয়েছে।

এছাড়া যেসব বাংলাদেশির পাসপোর্ট নেই, তাদের জন্য তেহরানে বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পাস ইস্যু করা হয়েছে, যাতে তারা সহজে দেশে ফিরতে পারেন।

রাষ্ট্রদূত এম আমানুল হক আরও জানান, দ্রুত সীমান্ত অতিক্রম ও নিরাপদ স্থানে পৌঁছানোর সুবিধার্থে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ