সতর্কবার্তা ছাড়াই বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬
আপলোড সময় :
১৮-০৩-২০২৬ ০১:৪৩:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৮-০৩-২০২৬ ০১:৪৩:৪৩ অপরাহ্ন
সতর্কবার্তা ছাড়াই বৈরুতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬
নিজস্ব প্রতিবেদকঃ
লেবানন জানিয়েছে, আজ বুধবার ভোরে কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই মধ্য বৈরুতে চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। একই সময় ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের রাজধানীর আরেকটি এলাকায় হামলার হুমকি দিয়েছে।
গত ২ মার্চ থেকে লেবানন ইরান–ইসরায়েল যুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়ে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে তেহরান–সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা শুরু করে। ফলে এর আগে থেকেই লেবাননে শুরু করা হামলা আরও ব্যাপক ও জোরাল করেছে ইসরায়েল।
লেবাননের বিভিন্ন প্রান্তে তীব্র বিমান হামলা ও দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। বৈরুতের কেন্দ্রস্থলেও কয়েক দফা হামলা চালানো হয়েছে, যার অনেকগুলোই ছিল কোনো আগাম সতর্কতা ছাড়া।
লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, আজ ভোরে মধ্য বৈরুতের জুকাক আল-ব্লাত এলাকার একটি অ্যাপার্টমেন্টে হামলা চালানো হয়। জনবহুল এ এলাকা সরকারি সদর দপ্তর ও বেশ কয়েকটি বিদেশি দূতাবাসের খুব কাছে অবস্থিত।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স