ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০১:০০:৩৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০১:০০:৩৯ অপরাহ্ন
সৈয়দপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত সৈয়দপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদকঃ
নীলফামারীর সৈয়দপুরে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্লাবন হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। গত মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে ওই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত প্লাবন হোসেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর ধলাগাছ মোড়ের ওষুধ ব্যবসায়ী ইয়াসিন আলীর একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, শহরের ওয়াপদা মোড় এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। এসময় মোটরসাইকেল আরোহী প্লাবন হোসেন মোটরসাইকেল বাড়ি ফিরছিলেন। এখান থেকে তার বাড়ি মাত্র কয়েক কিলোমিটার দূরে। এ সময় দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এলাকাবাসী ট্রাকটি আটক করেন, তবে চালক পলাতক রয়েছে।
 


নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ