ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘বিস্ফোরকবাহী উড়ন্ত বস্তু’ দিয়ে ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানে শত্রুরা

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ১২:২৯:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ১২:২৯:৪০ অপরাহ্ন
‘বিস্ফোরকবাহী উড়ন্ত বস্তু’ দিয়ে ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানে শত্রুরা ‘বিস্ফোরকবাহী উড়ন্ত বস্তু’ দিয়ে ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানে শত্রুরা
নিজস্ব প্রতিবেদকঃ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বুশেহর শহরের একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্রে ‘শত্রুপক্ষের বিস্ফোরকবাহী উড়ন্ত বস্তু’ আঘাত হেনেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং ইরান সরকার। দুই পক্ষই পৃথক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

যদিও হামলায় ব্যবহৃত বস্তুটি ঠিক কী ছিল, তা এখনো নিশ্চিত করেনি আইএইএ বা ইরান। ধারণা করা হচ্ছে, এটি একটি ড্রোন হতে পারে। স্থানীয় সময় গতকাল সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

আইএইএ তাদের বিবৃতিতে জানিয়েছে, হামলায় বিদ্যুৎকেন্দ্রটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। একই সঙ্গে সংস্থাটির মহাপরিচালক পরমাণু স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। 

তিনি সতর্ক করে বলেন, এমন হামলার ফলে বিস্ফোরণ ঘটলে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।

এ দিকে ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তাদের মতে, আন্তর্জাতিক আইনে পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। ভবিষ্যতে এমন হামলা অব্যাহত থাকলে পুরো উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলেও সতর্ক করেছে তেহরান।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ