ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ১২:০৭:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ১২:০৭:৪১ অপরাহ্ন
লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান
নিজস্ব প্রতিবেদকঃ
ইসরায়েলি হামলায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানির মৃত্যু নিশ্চিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন, ইরান ইন্টারন্যাশনালসহ বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত একাধিক খবর প্রচারিত হয়।

এর আগে, আলি লারিজানিকে হত্যার দাবি করে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। মঙ্গলবার (১৭ মার্চ) তার অবস্থান লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালায় আইডিএফ।

নিহত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অত্যন্ত ঘনিষ্ঠভাজন ছিলেন আলি লারিজানি। এছাড়াও ইরানের অন্যতম আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন তিনি।

দেশটির পারমাণবিক কর্মসূচির প্রধান আলোচকের দায়িত্বও পালন করেছেন লারিজানি। তার নেতৃত্বেই ২০১৫ সালে যুক্তরাষ্ট্রসহ ছয় পারমাণবিক শক্তিধর দেশের সাথে চুক্তি করতে সক্ষম হয় ইরান।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ