ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত তিন

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৯:৪৮:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৯:৪৮:১৩ অপরাহ্ন
গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত তিন গোপালগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত তিন

নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও এক শিশু। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ও সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ও কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালিনগর গ্রামের সুবর্ণ বিশ্বাস তার পরিবার নিয়ে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে স্নানোৎসবে আসেন। পরে বাড়ি ফেরার পথে আড়ুয়াকান্দি এলাকায় একটি মোটর সাইকেল সেজুতি বিশ্বাসকে (৮) চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই শিশু মারা যায়। এ ঘটনায় মোটর সাইকেলটি জব্দ করেছে পুলিশ।

অপর দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় একটি মোটর সাইকেলকে পিছন দিক থেকে একটি বাস ধাক্কায় দেয়। এতে মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক পারাপাররত দুই শিশুকে ধাক্কা দিলে ঘটনাস্থলে গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্পের সুমন মিয়ার মেয়ে মহিমা খানম নিহত হয় এবং মীম খানম গুরুতর আহত হয়।

অপর দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে মোটর সাইকেলের সাথে ব্যাটারি চালিত একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ ঘটে। এতে মোটর সাইকেল চালক মারাত্মক আহত হলে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক পাইকেরডাঙ্গা গ্রামের রকিবুল মোল্যার ছেলে পারভেজ মোল্যাকে মৃত বলে ঘোষণা করে।
 


নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ