এনসিপি ঢাকা জেলা উত্তর কমিটি: শীর্ষপদে ভোটে পরাজিত দুই নারী
আপলোড সময় :
১৭-০৩-২০২৬ ০৮:৫০:০৭ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৩-২০২৬ ০৮:৫০:০৭ অপরাহ্ন
এনসিপি ঢাকা জেলা উত্তর কমিটি: শীর্ষপদে ভোটে পরাজিত দুই নারী
নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা জেলা উত্তরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাবিলা তাসনিদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দিলশানা পারুলকে। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যথাক্রমে ঢাকা-২০ ও ঢাকা-১৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
গতকাল সোমবার (১৬ মার্চ) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের যুগ্ম সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে জুলকার নাইন ও ফয়সাল হোসেন খানকে। সদস্য সচিব হয়েছেন সালামত উল্লাহ রনি। সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মোহাম্মদ মেহেদী হাসানকে। এছাড়া যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসরাফিল ইসলাম খোকন ও আমজাদ হোসেন রাজু।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তিনজনকে—মুফতি শহীদুল্লাহ শুয়াইব, আজাহারুল ইসলাম তামিম ও নাজমুল হক।
নতুন ঘোষিত এ কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স