ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় সবার মেনে নেওয়া উচিত: বদিউল আলম

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৩:৪৮:০১ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৩:৪৮:০১ অপরাহ্ন
গণভোটের রায় সবার মেনে নেওয়া উচিত: বদিউল আলম গণভোটের রায় সবার মেনে নেওয়া উচিত: বদিউল আলম
নিজস্ব প্রতিবেদকঃ
জনগণ গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে যে রায় দিয়েছে এটা সবারই মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ড. বদিউল আলম মজুমদার। আজ মঙ্গলবার দুপুরে মতিঝিলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদই ঠিক করবেন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান কে হবেন।

অতীত থেকে শিক্ষা গ্রহণ করে জনগণের রায় প্রাপ্ত জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো এগিয়ে আসবে বলেও আশা ব্যক্তবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে তত্ত্ববধায়ক সরকার বাতিল করে খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগের দলীয় বিচারপতিরা বিকৃত রায় দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। 

আইনজীবী ড. শরীফ ভূঁইয়া আরও বলেন, ১৬ বছরের স্বৈরাচারী ব্যবস্থার শুরু হয়েছিল খায়রুল হকের তত্ত্ববধায়ক সরকার বাতিলের মাধ্যমে। সেই সঙ্গে দলীয় বিচারকদের রায়ে সংকটের শুরু হয়। এর দায় এড়াতে পারেনা সুপ্রিম কোর্টও। আপিল বিভাগ তার ভুল বুঝতে পেরে আগের রায়টি বাতিল করে সংশোধন করেছেন।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ