শ্রমিকদের মুখে হাসি, প্রায় সব কারখানা দিল ঈদ বোনাস
আপলোড সময় :
১৭-০৩-২০২৬ ০২:০২:০৩ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৩-২০২৬ ০২:০২:০৩ অপরাহ্ন
শ্রমিকদের মুখে হাসি, প্রায় সব কারখানা দিল ঈদ বোনাস
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে পোশাক শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধে বড় অগ্রগতি হয়েছে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রামের ৯৭.৭৯ শতাংশ কারখানায় ঈদ বোনাস প্রদান সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সংগঠনটি।
বিজিএমইএ-র তথ্যমতে, ঢাকা ও চট্টগ্রামে বর্তমানে চালু থাকা ২ হাজার ১২৭টি পোশাক কারখানার মধ্যে ২ হাজার ৮০টি কারখানা তাদের শ্রমিকদের বোনাস পরিশোধ করেছে। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭৫৩টি এবং চট্টগ্রামের ৩২৭টি কারখানা রয়েছে।
বেতন পরিশোধের চিত্রে উল্লেখ ২ হাজার ১২৭টি কারখানার মধ্যে ২ হাজার ১০৪টি কারখানা (৯৮.৯২%) ফেব্রুয়ারির বেতন মিটিয়ে দিয়েছে।
ঈদকে সামনে রেখে ৮৭০টি কারখানা (৪০.৯০%) মার্চের অগ্রিম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে ঢাকার ৮৪০টি এবং চট্টগ্রামের ৩০টি কারখানা রয়েছে।
সংগঠনটি আরও জানায়, চালু থাকা মোট কারখানার মধ্যে ঢাকায় ১ হাজার ৭৮৫টি এবং চট্টগ্রামে ৩৪২টি কারখানা এই কার্যক্রমের আওতায় রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে বাকি কারখানাগুলোর পাওনা পরিশোধের প্রক্রিয়াও চলমান রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স