ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল বিমানবন্দরে বাতিল আরও ২৬ ফ্লাইট

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:৫৩:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:৫৩:৪৪ অপরাহ্ন
শাহজালাল বিমানবন্দরে বাতিল আরও ২৬ ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে বাতিল আরও ২৬ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদকঃ
মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ৭টি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিভিন্ন এয়ারলাইন্সের আরো ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। 

বিমানবন্দর সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ (১৬ মার্চ দিবাগত রাত ১২টা পরবর্তী সময় পর্যন্ত) মোট ৫৫৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ৩২টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৬টি, ১৫ মার্চ ২৩টি ও গতকাল ১৬ মার্চ ৩১টি ফ্লাইট ও আজ ১৭ মার্চ আরো ২৬টি ফ্লাইট বাতিল হয়েছে।
 
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে কুয়েত এয়ারওয়েজের ২টি, এয়ার অ্যারাবিয়ার ৬টি, গালফ এয়ারের ৪টি, কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটস এয়ারলাইন্সের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।
 
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করে ফ্লাইট পরিচালনা ও বাতিলের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
 


নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ