ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আধাঘণ্টার শিলাবৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে কৃষকের স্বপ্ন ভঙ্গ

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১২:০১:৪৯ অপরাহ্ন
আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১২:০১:৪৯ অপরাহ্ন
আধাঘণ্টার শিলাবৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে কৃষকের স্বপ্ন ভঙ্গ আধাঘণ্টার শিলাবৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে কৃষকের স্বপ্ন ভঙ্গ
নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টি ও ঝড়ে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। শিলাবৃষ্টির কারণে আমের মুকুলের পাশাপাশি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখছেন কৃষকেরা।

সোমবার রাত সাড়ে ৯টায় জেলার হরিপুর উপজেলার বিভিন্নস্থানে শিলাবৃষ্টি শুরু হয়।

যানা যায়, সন্ধ্যার পর থেকেই দমকা হাওয়া বইতে থাকে হরিপুর উপজেলার বিভিন্ন স্থানে। রাত সাড়ে ৯টা থেকে শিলাবৃষ্টি শুরু হয়।

স্থানীয়রা বলছেন, শিলার আঘাতে ভুট্টা, গম, আমের মুকুল সহ বিভিন্ন ফসলের ক্ষতির সম্মুখীন হবেন কৃষকেরা।

জেলা কৃষি অধিদপ্তর থেকে বলা হচ্ছে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ