ঈদের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
আপলোড সময় :
১৭-০৩-২০২৬ ১১:৫২:৩৪ পূর্বাহ্ন
আপডেট সময় :
১৭-০৩-২০২৬ ১২:০৩:১৬ অপরাহ্ন
ঈদের ছুটি শুরু হলেও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাত দিনের ঈদের ছুটিতে দেশ। ছুটি শুরুর প্রথম দিন আজ মঙ্গলবার (১৭ মার্চ)। তবে আজও সচিবালয়ে অফিস করতে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এদিন সকাল ১১টায় সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট কক্ষে অফিস শুরু করেন তিনি।
সচিবালয়ে এসে প্রথমেই বুয়েটের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর দুপুর ১২টায় কৃষক কার্ড নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগের সাথে বৈঠক করবেন তারেক রহমান।
দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে মন্ত্রিপরিষদের সভাকক্ষে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স