ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির জরুরি নির্দেশনা

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৯:২৬:৪৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৯:২৬:৪৩ অপরাহ্ন
কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির জরুরি নির্দেশনা কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাউশির জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। দীর্ঘ এই ছুটির সময়ে অফিসের নিরাপত্তা নিশ্চিত করা, বিদ্যুৎ সাশ্রয় এবং ডেঙ্গু বিস্তার রোধে কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন শাখার সহকারী পরিচালক মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, ছুটির আগে প্রত্যেক কর্মকর্তা ও কর্মচারীকে নিজ কক্ষের বৈদ্যুতিক সুইচ, লাইট, ফ্যান ও কম্পিউটার বন্ধ করার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিশেষভাবে অগ্নিকাণ্ড ও যান্ত্রিক গোলযোগ এড়াতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসির প্লাগ খুলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া দীর্ঘ ছুটিতে কোনো কক্ষে পচনশীল দ্রব্য থেকে দুর্গন্ধ না ছড়ানোর বিষয়েও নজর দিতে হবে। ওয়াশরুমসহ ভবনের কোথাও পানি জমে না থাকার বিষয়টিও বিশেষভাবে নিশ্চিত করতে বলা হয়েছে। বিশেষ করে এডিস মশার প্রজনন রোধে পানি জমতে না দেওয়ার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ