ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৮:১১:০৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৮:১১:০৪ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার
নিজস্ব প্রতিবেদকঃ
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেও বৃহত্তর কোনো যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাজ্য—এমন অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

সোমবার এক বক্তব্যে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রধান অগ্রাধিকার হচ্ছে ওই অঞ্চলে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে সামরিক সহায়তা না দিলে ন্যাটোর ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়তে পারে। তিনি যুক্তরাজ্যসহ মিত্র দেশগুলোর প্রতি ওই অঞ্চলে সামরিক সমর্থন দেওয়ার আহ্বান জানান।

তবে স্টারমার বলেন, যুক্তরাজ্য নিজের নিরাপত্তা ও মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, কিন্তু দেশটি কোনোভাবেই সংঘাতকে আরও বিস্তৃত আকারে নেওয়ার পক্ষে নয়।

তিনি আরও বলেন, লন্ডন দ্রুত একটি কূটনৈতিক সমাধানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা চালিয়ে যাবে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ