ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী, বড় পরিবর্তনের আভাস

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০৪:৪৯:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০৪:৪৯:১৮ অপরাহ্ন
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী, বড় পরিবর্তনের আভাস জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী, বড় পরিবর্তনের আভাস

নিজস্ব প্রতিবেদকঃ
দেশের শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস নিয়ে বিশেষ সংবাদ সম্মেলন ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার এ সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থাকবেন।

আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ স্বাক্ষরিত এক বার্তায় গণমাধ্যমকর্মীদের এই ব্রিফিং কভারেজ করার অনুরোধ জানানো হয়েছে। 

জানা গেছে, স্কুল স্তরে দীর্ঘদিনের ‘লটারি প্রথা’ বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন শিক্ষামন্ত্রী।

একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের গুরুত্বপূর্ণ তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগের বিষয়টিরও সুরাহা হতে যাচ্ছে আজ।
 


নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ