সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
আপলোড সময় :
১৬-০৩-২০২৬ ০৩:৪৭:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
১৬-০৩-২০২৬ ০৩:৪৭:২৫ অপরাহ্ন
সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ
নিজস্ব প্রতিবেদকঃ
পদত্যাগ করেছেন রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়া।
আজ সোমবার (১৬ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে আইয়ুব মিয়া জানান, ব্যক্তিগত কারণে তিনি সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন।
উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর এই ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি।
তারল্য–সংকটে থাকা এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচ ব্যাংক মিলে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। পরিশোধিত মূলধনের মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে। বাকি ১৫ হাজার কোটি টাকা আমানতকারীদের শেয়ার থেকে আসবে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স