ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে কেএফসির ‘ঈদি ফর এঞ্জেলস’

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ০১:৪৬:৫৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ০১:৪৬:৫৬ অপরাহ্ন
সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে কেএফসির ‘ঈদি ফর এঞ্জেলস’ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে কেএফসির ‘ঈদি ফর এঞ্জেলস’
নিজস্ব প্রতিবেদকঃ
পবিত্র রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে কেএফসি বাংলাদেশ আয়োজন করেছে ‘ঈদি ফর এঞ্জেলস’। প্রতিবছরের ন্যায় এবারও ঢাকার একটি জনপ্রিয় কেএফসি রেস্টুরেন্টে উৎসবমুখর সাজসজ্জার মাধ্যমে শিশুদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি শিশুদের মাঝে বিতরণ করা হয় শিক্ষামূলক উপকরণ, স্টেশনারি ও খেলনা সামগ্রী যেমন বই, খাতা, পেন্সিল, কালার প্যালেট, রুবিক’স কিউব, লুডু, পাযেল, ক্যারাম বোর্ড ও দাবাসহ নানারকম উপকরণ। কেএফসি বিশ্বাস করে সমাজের অন্যান্য সবার মতো সুবিধাবঞ্চিত শিশুরাও ঈদের আনন্দ উদযাপনের সমান অধিকার রাখে।   
      
ট্রান্সকম ফুডস লিমিটেডের সিইও অমিত দেব থাপা বলেন,
‘ঈদি ফর এঞ্জেলস’ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইফতার ও উপহার আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে কেএফসি বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।” 

ট্রান্সকম ফুডস লিমিটেড কেএফসি বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি, যা ২০০৬ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিংসের লাইসেন্সের অধীনে পরিচালিত।  
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ