ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সংবিধান অনুযায়ী তো এই সময়ে নির্বাচন হওয়ার কথা ছিল না: নাহিদ ইসলাম

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৭:৪২:৩৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৭:৪২:৩৫ অপরাহ্ন
সংবিধান অনুযায়ী তো এই সময়ে নির্বাচন হওয়ার কথা ছিল না: নাহিদ ইসলাম সংবিধান অনুযায়ী তো এই সময়ে নির্বাচন হওয়ার কথা ছিল না: নাহিদ ইসলাম
নিজস্ব প্রতিবেদক
সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংবিধানে এখন অনেক কিছু আছে, যা এই সরকার করছে না। শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানোর আইন আছে। আরও অনেক আইন এবং বাস্তবতা আছে... সেগুলা কি এই সরকার করছে বা অন্তর্বর্তী সরকার করেছে? 

আজ রোববার (১৫ মার্চ) গণমাধ্যমকে এসব কথা বলেন নাহিদ। 

তিনি বলেন, আমরা আগেও বলেছি অন্তর্বর্তী সরকার, ঐকমত্য কমিশন, এই নির্বাচন ও সরকার—সবকিছুকে সংবিধানের দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। এটা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হয়েছে, যদিও ১০৬-এর আন্ডারেই সরকার গঠিত হয়েছে। কিন্তু গণঅভ্যুত্থানের বিষয়টি যদি মাথায় না রাখি তাহলে আসলে কোনো কিছুই সমাধান করা সম্ভব নয়। 

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা মনে করি, গণঅভ্যুত্থান সংস্কার, অন্তর্বর্তী সরকার এবং এই নির্বাচনের বৈধতা। সংবিধান অনুযায়ী তো এই সময়ে নির্বাচন হওয়ার কথা ছিল না। 

তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী অনেক কিছুই হয়নি, পরবর্তী এই সংসদে এসে রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আগানোর কথা ছিল। সেই সমঝোতা যদি সরকার দল নষ্ট করার চেষ্টা করে, জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে। আমরাও দাঁড়াবো।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ