ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে কণ্ঠশিল্পী সালমার আবেগঘন বার্তা

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৬:৫৭:৪০ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৬:৫৭:৪০ অপরাহ্ন
ফেসবুকে কণ্ঠশিল্পী সালমার আবেগঘন বার্তা ফেসবুকে কণ্ঠশিল্পী সালমার আবেগঘন বার্তা
নিজস্ব প্রতিবেদক
আবারও আলোচনায় উঠে এসেছেন কণ্ঠশিল্পী সালমা। যদিও সামাজিক মাধ্যমে প্রায়ই ব্যক্তিগত অনুভূতি ও জীবনের উপলব্ধি শেয়ার করেন কণ্ঠশিল্পী সালমা আক্তার। তবে এবার তার নতুন একটি পোস্ট আলোচনার জন্ম দিয়েছে। সেখানে তিনি অর্থ, সম্পর্ক ও মানুষের স্বার্থপরতা নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেছেন।

স্ট্যাটাসে সালমা লিখেছেন, ‘নিজের টাকাপয়সা নিজের কাছে রাখুন।

কাউকে নিজের ভেবে দিয়ে দেবেন না। নিজের স্বার্থ হাসিল হলে আপনাকে চিনবে না—সমাজে এমন মানুষের অভাব নেই। মানুষের জন্য কিছু করলে তার অভাব হয় না, আল্লাহ দশ গুণ বাড়িয়ে দেন। মনে রাখতে হবে, বংশ একটা ফ্যাক্ট। কখনো কখনো সম্পর্কে প্রধান হয়ে দাঁড়ায় অর্থ।’

তিনি আরো বলেন, ‘পৃথিবীর সব মানুষ এক রকম নয়। যেমন হাতের পাঁচটি আঙুল সমান নয়। আমার এই ছোট জীবনে অনেক কিছুই শিখলাম।’

নিজের প্রিয় মানুষদের উদ্দেশে তিনি লিখেছেন, ‘তাই প্রিয় মানুষদের বলি, ভেবে করবেন কাজ। কিছু মানুষ জন্ম নেয় অন্যের ঘাড়ে পা দিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে। সমাজে ভাব দেখায়, সে বিশাল কিছু অর্জন করেছে। আসলে আসা আর যাওয়ার মাঝেই জীবন, বাকি সব ফাঁকি।’

স্ট্যাটাসের শেষে তিনি জীবনের ক্ষণস্থায়িত্ব স্মরণ করে লিখেছেন, ‘অনেক শক্তিশালী মানুষও একদিন দুর্বল হয়ে পড়ে। আপন ঠিকানায় সবাইকে ফিরতে হবে। এত অহংকারের কিছুই নেই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে—পর হয়ে গেছি আমি। হায় রে দুনিয়া।’

তবে পোস্টটি কাকে উদ্দেশ্য করে লিখেছেন, তা স্পষ্ট করেননি সালমা। তার আবেগঘন বার্তায় জীবনের নানা উপলব্ধি ও মানুষের প্রকৃতি নিয়ে সতর্কবার্তা উঠে এসেছে। 
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ