ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দেশে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধি

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৩:১৭:১৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৩:১৭:১৮ অপরাহ্ন
তিন দেশে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধি তিন দেশে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
ইরান–ইসরাইল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে বাংলাদেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকটি দেশ বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধ পরিস্থিতির কারণে বাংলাদেশে ছুটিতে থাকা অনেক কর্মীর ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে বা শিগগির শেষ হতে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা সম্ভব না হওয়ায় এসব কর্মীদের বিষয়ে কয়েকটি দেশ বিশেষ পদক্ষেপ নিয়েছে।

যেসব দেশে আবেদন করতে হবে: সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন থেকে বাংলাদেশে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য কর্মীর নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করতে হবে।

যেসব দেশে স্বয়ংক্রিয়ভাবে মেয়াদ বাড়ানো হয়েছে: এরই মধ্যে কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে রয়েছে, সেগুলোর মেয়াদ অতিরিক্ত এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রবাসী কর্মীদের সুবিধার্থে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ