ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি সেনাদের ব্যারাকে ৪৭ বার হামলা চালিয়েছে হিযবুল্লাহ

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:৩৫:১২ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:৪৪:২০ পূর্বাহ্ন
ইসরায়েলি সেনাদের ব্যারাকে ৪৭ বার হামলা চালিয়েছে হিযবুল্লাহ ইসরায়েলি সেনাদের ব্যারাকে ৪৭ বার হামলা চালিয়েছে হিযবুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
লেবাননের সশস্ত্র প্রতিরোধ বাহিনী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আভিভিম ব্যারাকে একাধিক রকেট নিক্ষেপ করেছে। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। 

শনিবার (১৪ মার্চ) ইসরায়েলের বিভিন্ন অবস্থানে ৪৭টি হামলা চালানোর দাবি করার পর এ তথ্য জানায় সংগঠনটি।

তবে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ভোরের দিকে ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

জরুরি সেবা সংস্থাগুলোর মতে, ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের মধ্যাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। 

ইসরায়েলি কতৃপক্ষের পক্ষে কোনো হতাহতের কথা স্বীকার করা হয়নি। 
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ