ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আমাদের আত্মরক্ষার সক্ষমতা রয়েছে: ইরান

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১১:১৩:৩৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১১:১৩:৩৩ পূর্বাহ্ন
আমাদের আত্মরক্ষার সক্ষমতা  রয়েছে: ইরান আমাদের আত্মরক্ষার সক্ষমতা রয়েছে: ইরান
নিজস্ব প্রতিবেদক
জেনেভায় নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আলী বাইরাইনি বলেছেন, নিজেকে রক্ষার সক্ষমতা ইরানের রয়েছে।

তিনি আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারের বরাতে ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের হামলা প্রসঙ্গে বলেছেন, যুদ্ধ শেষ অবধি লড়াই চালিয়ে যাওয়ার জন্য আমাদের প্রস্তুতি রয়েছে। আগ্রাসনকারীরা যাতে পরবর্তীতে আবার হামলা চালাতে না পারে সে বিষয়টির নিশ্চয়তা বিধান করতেও তেহরান প্রস্তুত।

বাহরাইনি বলেন, শত্রুরা একটা চক্র অনুসরণ করছে আর তা হলো সহিংসতা, এরপর আলোচনা, তারপর যুদ্ধ বন্ধ এবং এরপর আবার হামলা। কিন্তু এই চক্রটির ইতি ঘটাতে চাই।

ইরানের সক্ষমতা ধ্বংস করার দাবি সম্পর্কে তিনি বলেন, ট্রাম্প মিথ্যা বলছে। ইরানের শক্তিশালী নৌবাহিনী নিজস্ব সক্ষমতায় হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ