বিএনপিকে তাদের কর্মীরাই ডোবাবে: এমপি হানজালা
আপলোড সময় :
১৪-০৩-২০২৬ ০৯:৩৯:২২ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৩-২০২৬ ০৯:৩৯:২২ অপরাহ্ন
বিএনপিকে তাদের কর্মীরাই ডোবাবে: এমপি হানজালা
নিজস্ব প্রতিবেদক
বিএনপিকে তাদের কর্মীরাই ডোবাবে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-১ শিবচর আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।
শুক্রবার (১৩ মার্চ) শিবচর উপজেলার ঐতিহাসিক বাহাদুরপুর ময়দানের কুয়েত রিলিফ সোসাইটির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ উন্নয়ন সমিতির উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হানজালা বলেন, আমার চুপ থাকাকে দুর্বলতা ভাবলে আপনারা ভুলের মধ্যে আছেন। আমি প্রতিহিংসার রাজনীতি নয়, নতুনত্বের রাজনীতি দেখতে চাই।
তিনি বলেন, আমি গত কয়েকদিন ধরে ভালোভাবে খেয়াল করেছি, আমাদের কিছু ভাইয়েরা খুব লেখালেখি করছেন এবং খুব কথা বলছেন। তারা অন্য কেউ নয়, তারা শিবচরের বিএনপি ভাইয়েরা। আমি হানজালা নির্বাচিত হওয়ার পর আমার নেতারা কারো সঙ্গে খারাপ ব্যবহার করেনি, হুমকি-ধমকি দেয়নি। আমার চুপ করে থাকা মানে আমার কোনো দুর্বলতা নয়, আমি শান্তি চাই।
শিবচরের প্রতিটি দলের সদস্যদের নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
হানজালা বলেন, আমার এক প্রার্থী বক্তব্য দিয়েছেন যে বিএনপিকে খোঁচাখুঁচি করবেন না। আরে, আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এদেশে থাকতে পারবে না।
আপনারা রাজনীতি করেন শিবচর উপজেলা নিয়ে, হানজালা রাজনীতি করে পুরো বাংলাদেশ নিয়ে। আপনারা চিল্লাচিল্লি করবেন ক্লাবে-ক্ষেতে, হানজালা চিল্লাচিল্লি করবে বাংলাদেশের পার্লামেন্টে।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স