সংসদ প্রাঙ্গণে স্পিকার ও ডেপুটি স্পিকারের বৃক্ষরোপণ
সংসদ প্রাঙ্গণে স্পিকার ও ডেপুটি স্পিকারের বৃক্ষরোপণ
আপলোড সময় :
১৪-০৩-২০২৬ ০৮:০৭:৩৬ অপরাহ্ন
আপডেট সময় :
১৪-০৩-২০২৬ ০৮:০৭:৩৬ অপরাহ্ন
সংসদ প্রাঙ্গণে স্পিকার ও ডেপুটি স্পিকারের বৃক্ষরোপণ
নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে আমগাছের চারা রোপণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত কর্মসূচিতে তারা প্রত্যেকে একটি করে আমগাছের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, বৃক্ষরোপণ অনুষ্ঠানের পূর্বে স্পিকার তার বাংলো পরিদর্শন করেন।
এ সময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট এ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : NewsUpload
কমেন্ট বক্স