ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৭:৪৮:৩০ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৭:৪৮:৩০ অপরাহ্ন
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানের প্রায় ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। 

ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরানে ৩৬ হাজার ৫০০টি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমি মোহাজেরানি আরও কিছু পরিসংখ্যান দিয়েছেন—

তার দেওয়া তথ্য মতে প্রায় ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৩৬ হাজার ৫০০টি ছিল আবাসিক স্থাপনা।

শুধু তেহরান শহরেই প্রায় ১০ হাজার স্থাপনায় হামলা হয়েছে। ৪৩টি জরুরি সেবা ইউনিট, ৩২টি অ্যাম্বুলেন্স এবং ১২০টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্তত ২২৩ জন নারী নিহত হয়েছেন।

নিহত শিক্ষার্থী ও শিক্ষকের সংখ্যা বেড়ে ২০৬ জনে পৌঁছেছে।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ