ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৩:১৭:১৩ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৩:৪৪:৫৩ অপরাহ্ন
নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মোঃ ইব্রাহিম আলী,সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় নিম্ন আয়ের সাধারণ মানুষ, অটোচালক, ভ্যানচালকসহ পথচারীদের মাঝে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রত্যাশী প্রার্থী, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম, উপজেলা জিয়া পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নাজমুল হক, ছাত্রনেতা মাহাবুবসহ পৌর ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

মেয়র পদপ্রত্যাশী রফিকুল ইসলাম বুলেট বলেন,আমি প্রায় ৩৪ বছর ধরে রাজনীতির মাঠে আছি। এ সময়ের মধ্যে জেল-জুলুমও সহ্য করেছি। চাকরি কিংবা ব্যবসা করিনি। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আমি একজন প্রত্যাশী প্রার্থী। আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আজীবন মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি।

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ