ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটের কালি মোচনের আগেই আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০১:৫০:১২ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০১:৫০:১২ অপরাহ্ন
ভোটের কালি মোচনের আগেই আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী ভোটের কালি মোচনের আগেই আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি।

আজ শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বিহার অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী। 

তিনি বলেন, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যারা অর্থনৈতিকভাবে হয়তো বা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য সম্মানী বা অর্থ সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে-ভালোভাবে থাকবো। নির্বাচনের আগে আমরা জনগণের কাছে সেরকম প্রতিশ্রুতি দিয়েছিলাম।

‘জনগণের রায়, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ।’

প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য আমরা ইতোমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমে সারা বাংলাদেশের চার কোটি পরিবারের নারী প্রধান এই কার্ড পাবেন। আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখ থেকে কৃষক কার্ডের পাইলট প্রোগ্রাম চালু করবো। ইনশাআল্লাহ, আগামী ১৬ মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি।

তিনি আরও বলেন, আল্লাহর কাছে শুকরিয়া, আজ থেকে ধর্মীয় গুরুদের জন্য আর্থিক সহায়তা বা কর্মসূচির পাইলট প্রজেক্ট চালু হলো।

এসময় তিনি আরও বলেন, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের নাগরিকদের দুর্বল করে রাখা হলে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। সে জন্য আমাদের ইচ্ছা, দর্শন, পরিকল্পনা বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ