ঢাকা , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ , ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের ৫টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০১:৪৪:৪৪ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০১:৪৪:৪৪ অপরাহ্ন
সৌদিতে ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের ৫টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত সৌদিতে ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের ৫টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত
নিজস্ব প্রতিবেদক
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানি হামলায় মার্কিন বিমানবাহিনীর পাঁচটি রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের ওই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানগুলো পুরোপুরি ধ্বংস না হওয়ায় বর্তমানে সেগুলো মেরামতের কাজ চলছে।

এই হামলায় কেউ নিহত হয়নি বলেও জানিয়েছে পত্রিকাটি। 

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমানবাহিনীর একটি কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান। বিমানটিতে মোট ৬ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে চার জন নিহত হয়েছেন, বাকি দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ