ঢাকা , বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এক মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০১:২৯:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০১:২৯:১৭ অপরাহ্ন
এক মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন এক মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

নিজস্ব প্রতিবেদক
আগামী ১৫ মার্চ হতে ১৬ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশকালে, আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য দুটি চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি।

এ বিষয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচারপতি এস এম এমদাদুল হক আগামী ১৫,১৬,৩০ ও ৩১ মার্চ বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।

বিচারপতি মো.রেজাউল হক ৭,৮,১৫ ও ১৬ এপ্রিল বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য শুনানি গ্রহণ করবেন।
 


নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ