ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘সম্ভবত একটি ব্যালিস্টিক মিসাইল’ ছুঁড়েছে উত্তর কোরিয়া

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১২:৩৩:০৫ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১২:৩৩:০৫ অপরাহ্ন
‘সম্ভবত একটি ব্যালিস্টিক মিসাইল’ ছুঁড়েছে উত্তর কোরিয়া ‘সম্ভবত একটি ব্যালিস্টিক মিসাইল’ ছুঁড়েছে উত্তর কোরিয়া
নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়া একটি সন্দেহভাজন ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে বলে জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, উত্তর কোরিয়া থেকে ‘সম্ভবত একটি ব্যালিস্টিক মিসাইল’ উৎক্ষেপণ করা হয়েছে।

পরবর্তী আরেকটি বার্তায় মন্ত্রণালয়টি জানায়, ক্ষেপণাস্ত্রটি ইতোমধ্যে সমুদ্রে পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে জাপান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা জরুরি পরিস্থিতির খবর পাওয়া যায়নি।

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে দীর্ঘদিন ধরেই পূর্ব এশিয়ায় উত্তেজনা বিরাজ করছে। এর আগে একাধিকবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে আন্তর্জাতিক উদ্বেগ তৈরি করেছে পিয়ংইয়ং।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ