ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে ব্যর্থতা স্বীকার করলেন মার্কিন কর্মকর্তারা

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ১২:০৮:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ১২:০৮:৪৬ অপরাহ্ন
ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে ব্যর্থতা স্বীকার করলেন মার্কিন কর্মকর্তারা ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে ব্যর্থতা স্বীকার করলেন মার্কিন কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদক
পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলাগুলো ঠেকাতে মার্কিন সামরিক বাহিনীর ব্যর্থতার কথা স্বীকার করেছেন অনেক মার্কিন কর্মকর্তা, তারা বলেছেন ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলোকে চিহ্নিত করা সম্ভব নয়।

নিউইয়র্ক টাইমসের বরাতে পার্স-টুডে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে এবং মার্কিন যুদ্ধ মন্ত্রণালয় পেন্টাগনের দু’জন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো সম্পর্কে পুরোপুরি স্বচ্ছ ধারণা নেই পেন্টাগনের।  

ওই দু’মার্কিন কর্মকর্তা আরও বলেছেন, ইরান বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুদ করেছে যাতে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোতে আঘাত হানা যায় ও ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী মার্কিন প্রতিরক্ষা সিস্টেম ও রাডারগুলোকে ধ্বংস করা যায়। 

কোনো কোনো মার্কিন কর্মকর্তা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টারা ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়ার ধরণ সম্পর্কে ভুল হিসাব-নিকাশের শিকার হয়েছেন। গত বছরের ১২ দিনের যুদ্ধের বিপরীতে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সব ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে। 

মার্কিন ওই কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে আরও বলেছেন, ইরানের প্রতিশোধমূলক হামলার তীব্রতা থেকে বোঝা যায় ট্রাম্প সরকার যতটা অনুমান করেছিল ইরান তার চেয়েও অনেক বেশি মাত্রায় যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল।
 

নিউজটি আপডেট করেছেন : NewsUpload

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ